প্রধান খবর

দুর্ধর্ষ অপরাধীদের টার্গেটে পুলিশ

 নারায়ণগঞ্জে একের পর এক পুলিশের উপর হামলা ও মারধরের ঘটনা ঘটছে। পুলিশের পোশাক পরিহিত অবস্থায় সন্ত্রাসী অপরাধীরা পুলিশের উপর হামলা চালিয়ে পুলিশের অস্ত্র ও মোবাইল ছিনিয়ে নেওয়ার মত দুঃসাহসিকতা দেখিয়েছে। এমনকি অস্ত্র হাতে পুলিশের লক্ষ্য করে কোপ দিয়েছে। যদিও ভাগ্যক্রমে সে যাত্রায় পুলিশ বেঁচে গেছে। তবে এবার অপরাধীকে প্রকাশ্যে পুলিশকে এলোপাথারি মারধর করেছে। এতে শহরজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আর জনমনে আতঙ্ক বিরাজ করছে। 
সংশ্লিষ্টরা বলছেন, অপরাধীরা কতখানি দুর্ধর্ষ হলে প্রকাশ্যে পোশাক পরিধান করা পুলিশের ওপর হামলা করতে পারে। আর তাতেই প্রশ্ন উঠেছে- পুলিশ যদি অনিরাপদ হয় তাহলে জনগণের কি অবস্থা হবে।
জানা গেছে, রোববার (১৫ মার্চ) বিকেলে শহরের উকিলপাড়া রেল লাইন সংলগ্ন এলাকায় নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও কনস্টেবল আরিফুল ইসলাম আটকে রেখে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃত দুজন হলেন- অনিক (২৮) ও মিস্টার (২৬)।
পুলিশ স‚ত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫ টার দিকে শহরের উকিলপাড়া রেল লাইন সংলগ্ন রেল লাইনের পাশে টহলরত অবস্থায় নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও তার সাথে থাকা কনস্টেবল আরিফুল ইসলাম মাদক বিক্রি ও সেবনের দৃশ্য দেখতে পান। এ সময় তারা দৌঁড়ে গিয়ে দুজনকে গাঁজা সহ আটক করেন। তবে আটককৃতদের সঙ্গী ও সহযোগি ৫-৬ জন এসে পুলিশের কর্মকর্তা সহ সদস্যের ওপর হামলা চালায় ও মারধর করে। এতে এসআই মিজানুর রহমান এর ব্যবহৃত মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। পরে তারা দৌড়ে প্রথমে খানপুর হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণ করে। পরে রাতে অভিযান চালিয়ে অনিক ও মিস্টার নামে দুজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, হয়রানির অভিযোগ তুলে পুলিশকে মারধর করার অভিযোগ তুলেছে বেশ কয়েকজন যুবক। এ সময় পুলিশের পোশাক ধরে টানা হেঁচড়া করছে কয়েকজন যুবক। আর সেই সাথে পুলিশকে এলোপাথারি কিল-ঘুষি সহ লাথি মারা হচ্ছে। ফলে এ ঘটনা নিয়ে ধু¤্রােজাল তৈরি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম বলেন, পুলিশের উপপরিদর্শক মিজান মাদক বিরোধী অভিযানে অংশ গ্রহণ করে অপরাধীদের আটক করলে তার সহযোগিরা এসে পুলিশের উপর হামলা করে ও মারধর করে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। 
এর আগে, গত ৯ মার্চ ভোরে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে ছিনতাইয়ের শিকার হয়েছেন লুৎফর রহমান নামে পুলিশের একজন দায়িত্বরত কর্মকর্তা। ছিনতাইকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে তার সরকারি পিস্তল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আক্রান্ত লুৎফর রহমান নারায়ণগঞ্জ সদরের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই)।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে টহল টিমে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা মন্ডলপাড়া ব্রিজের দিকে দায়িত্ব পালন করছিল। দায়িত্ব পালনকালে নারায়ণগঞ্জ সদরের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই লুৎফর রহমান টয়লেট ব্যবহারের জন্য টিম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এ সময় তার সঙ্গে নিজের মোটরসাইকেল ছিল। পথে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে এবং চাপাতি দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে। তিনি সরে গেলে চাপাতি আঘাত থেকে বেঁচে যান। পরে তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি লুট করে নিয়ে যায়। এ ঘটনার সময় তিনি পুলিশের পোশাকে ছিলেন।
পরে পুলিশ অভিযান চালিয়ে মিশাল ওরফে বিশাল নামে এক যুবককে  আটক করে। সে অস্ত্র ছিনতাইয়ের ঘটনা স্বীকার করেছে। পরে তার দেওয়া তথ্য অনাযায়ী বন্দর ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পুলিশের ছিনতাই হওয়া পিস্তল সহ ২টি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সংশ্লিষ্টদের মতে, দিন দিন অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। তবে সম্প্রতি পুলিশ বেশ হার্ডলাইনে গিয়ে অভিযান পরিচালনা করায় অপরাধীরা ক্ষুব্ধ হয়ে উঠছে। এর ধারাবাহিকতায় পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। তবে এই বিষয়টি ভয়ঙ্কর রূপ ধারণ করছে। শিঘ্রই এর লাগাম টেনে ধরতে না পারলে 

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com