রূপগঞ্জে প্রতিবন্ধীদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রূপগঞ্জ উপজেলা প্রতিবন্ধীদের উন্নয়ন পরিষদের দুঃস্থ্য প্রতিবন্ধীদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেন। বুধবার (১৮ মার্চ ) প্রধান অতিথি নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া (দিপু), নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, এ্যাড জহিরুল ইসলাম, এ কে এম ওমর ফারুক নয়ন।
সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু বলেন, আমরা আপনাদের পাশে আছি। সমাজে প্রতিবন্ধীদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও ভালোবাসা থাকা উচিত। সব সময় তাদের পাশে থেকে তাদের সুখে দুঃখে সমস্যা দেখবো।
এ সময় ঈদ সামগ্রী সেমাই, চিনি, দুধ, তেল, পোলার চাল, শাড়ি কাপড়, সেলাই মেশিন ইত্যাদি বিতরণ করা হয়।
মতামত দিন