নারায়াণগঞ্জ

রূপগঞ্জে স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সমাবেশ



মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রূপগঞ্জ উপজেলা উত্তর এর উদ্যোগে  র‍্যালির আয়োজন করা হয়েছে ।

 বৃহস্পতিবার  (২৬ মার্চ) কাঞ্চন পৌরসভার কালাদী মাদরাসার সামনে থেকে শুরু হয়ে কাঞ্চন বাজার প্রদক্ষিন করে মায়ার বাড়ি বাসস্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে  অনুষ্ঠানটি শেষ হয় ।

 রূপগঞ্জ উত্তর থানা আমির মাহফুজুল ইসলাম আব্দুল মজিদ  র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, প্রায় দেড় যুগের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সৃষ্ট জুলাই বিপ্লব,৩৬ জুলাই তথা ৫ আগস্ট বিজয় লাভ করে। মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র ও জুলাই বিপ্লবের টার্গেট অর্জনে নতুন বাংলাদেশ নির্মাণ করাই হোক ২০২৬-এর স্বাধীনতা দিবসের অঙ্গীকার।

এ সময় আরো উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা উত্তর এর সেক্রেটারি মোঃ খাইরুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক ডাঃ আব্দুল গাফফার মোল্লা, কাঞ্চন পৌরসভা আমীর সহকারী অধ্যাপক দেওয়ান আমজাদ হোসেন, দাউদপুর ইউনিয়ন আমীর মোঃ কামরুজ্জামান কামাল,রূপগঞ্জ ইউনিয়ন আমীর মাওঃ আবু বকর সিদ্দিক দুলাল, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওঃ আব্দুল মাজেদ, মাওঃ হারুনুর রশীদ ভূইয়া, এডঃ ওসমান খাঁন প্রমুখ।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com