নারায়াণগঞ্জ

রূপগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন,কুচকাওয়াজ ও পুরষ্কার বিতরণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রূপগঞ্জের মুড়াপাড়া কলেজ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ডিসপ্লে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু) এবং সভাপতিত্ব করেন ইউএনও মোঃ সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকনসহ অন্যান্যরা।
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ সাইফুল ইসলাম বলেন, স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরব ও আত্মত্যাগের প্রতীক। নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয় এবং ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com