নারায়ণগঞ্জে চুরি করা সিএনজি বিক্রির সময় দুই যুবক আটক
সদর প্রতিনিধি
চুরি করা সিএনজি অটোরিকশা বিক্রির সময় হাতেনাতে দুই যুবককে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন
লিংকন ওরফে বাবু (২৮) এবং মোহাম্মদ আইনুল ইসলাম (২৮)।
পুলিশ সূত্রে জানা
যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি করা একটি সিএনজি অটোরিকশা বিক্রির
সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া সিএনজিটি উদ্ধার
করা হয়।
প্রাথমিক
জিজ্ঞাসাবাদে তারা চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ
ঘটনায় তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা মোঃ হালিম জানায়, এ ধরনের চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং
জড়িত অন্যান্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
মতামত দিন