রেলওয়ে পুলিশের এসআইকে মারধরের ঘটনায় প্রধান আসামি রাকিব গ্রেফতার
শহর প্রতিনিধি
রেলওয়ে পুলিশের এসআই
এর ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং ছিনতাইয়ের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় প্রধান
আসামি মোঃ রাকিব হোসেন ওরফে রাকিব রহমান (২৯)-কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা
যায়, নারায়ণগঞ্জ সদর মডেল থানা-এর একটি মামলায় অভিযান চালিয়ে ২৬ মার্চ ২০২৬ রাত
১০টার দিকে গলাচিপা এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে
মামলার বাদীর চুরি হওয়া একটি রিয়েলমি ছি ১১ মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মামলার তথ্য
অনুযায়ী, গত ১৫ মার্চ সকালে নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজান
দায়িত্ব পালনকালে বিকেলে উকিলপাড়া রেললাইন সংলগ্ন এলাকায় টহল দেন। এ সময় মাদক সেবন
ও বিক্রির অভিযোগে দুইজনকে গাঁজাসহ আটক করা হয়। তবে পরে রাকিবসহ তার সহযোগীরা
সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং সরকারি কাজে বাধা প্রদান করে।
অভিযোগ রয়েছে,
হামলাকারীরা পুলিশ সদস্যদের মারধর করে তাদের ইউনিফর্ম ছিঁড়ে ফেলে এবং একটি মোবাইল
ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। একই সঙ্গে আটক দুই আসামিকেও ছিনিয়ে নিয়ে যায় তারা। পরে
স্থানীয় লোকজন ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা হুমকি দিয়ে পালিয়ে
যায়।পরে এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়
পুলিশ জানায়,
গ্রেফতারকৃত রাকিব হোসেনের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, হত্যাচেষ্টা, চুরি ও আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের
অভিযোগ উল্লেখযোগ্য।
নারায়ণগঞ্জ সদর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হালিম জানান, আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ড আবেদন করা
মতামত দিন