Box-4

হ্যামিলনের বাঁশিওয়ালা রাকিব

বিশিষ্ট শিল্পপতি ও স্টার্কট্রি গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুল ইসলাম রাকিব নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের রাজনীতি সামলে নারায়ণগঞ্জ শহরের রাজনীতিতে বেশ সরব হয়ে উঠেছেন। তার নেতৃত্বে বর্ষিয়ান ও জাদরেল নেতারা সেবামূলক কাজ করে যাচ্ছেন। এতে অনেকে বলছেন, রাকিবুল ইসলাম রাকিব যেন বিএনপিতে হ্যামিলনের বাঁশিওয়ালা হয়ে উঠেছেন। কারণ তার নেতৃত্বে দলের নেতাকর্মীরা নানা সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন। এছাড়া দলের দুঃসময়ে বিএনপির নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে তিনি বেশ প্রশংসা কুড়িয়েছেন। যেকারণে তার উপরে দলের অনেক নেতাকর্মী আস্থা রাখতে শুরু করেছেন।
সংশ্লিষ্টরা বলছেন, বিএনপি দলটির কোন পদ পদবিতে না থেকেও দলের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে গেছেন। এমনকি ব্যক্তিগত ফান্ড থেকে নেতাকর্মীদের সহায়তা করেছেন। ফলে তাকে নিয়ে আসন্ন নাসিক নির্বাচনে আলোচনা চলছে। 
দলীয় নেতাকর্মী স‚ত্র বলছে, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ দলটি ক্ষমতায় থাকাকালীন সময়ে বিএনপির নেতাকর্মীরা সবাই ছিলেন বাড়িছাড়া। এছাড়া হামলা, মামলা, জেলা-জুলুমের শিকার হয়েছেন দলটির নেতাকর্মীরা। সে সময় দলের নেতাকর্মীদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে অদৃশ্য ছায়া হিসেবে কাজ করেছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদের ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিব। 
আরও জানা গেছে, দলীয় মামলা-মোকদ্দমা থেকে শুরু করে সংসার খরচের টাকাও দিতেন এই রাকিবুল ইসলাম রাকিব। এছাড়া যখনই কোন ধরনের বিপদে পড়েছেন তখনই তার কাছে ছুটে গিয়েছেন দলের নেতাকর্মী সহ এলাকাবাসী। ফলে নেতাকর্মী সহ সাধারণ জনগণের কাছে বেশ গ্রহণযোগ্যতা তৈরি করেছেন তিনি। 
সম্প্রতি তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণ করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছেন বলে নেতাকর্মী স‚ত্রে জানা গেছে। তাছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন ব্যক্তিদের সহায়তার সব সময় কাজ করেছেন তিনি। ফলে সে হিসেবে তিনি ভোটারদের কাছে বেশ গ্রহণযোগ্য হয়ে উঠবেন।
নির্দিষ্ট স‚ত্র বলছে, বিগত আওয়ামী লীগ সরকার আমলে দলের দুঃসময়ে বিএনপি দলীয় হাইকমাÐের নির্দেশে দলের নেতাকর্মীদের পাশে অদৃশ্য ছায়া হিসেবে কাজ করেছেন রাকিবুল ইসলাম রাকিব। 
সম্প্রতি চাষাঢ়া শহীদ মিনারে গরীব অসহায়দের নিয়ে ইফতার মাহফিল, হোসিয়ারী সমিতিতে অসহায় ৮ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, এছাড়া ঈদ বস্ত্র বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প সহ নানা কর্মসূচি পালন করে শহরজুড়ে বেশ আলোড়ন সৃষ্টি করেছেন।
সংশ্লিষ্টরা বলছেন, দলের পদ পদবী না থেকেও যে জনগণের সেবা করা যায় তার জলন্ত উদাহরণ সৃষ্টি করেছেন এই ব্যবসায়ী রাকিব। ফলে তাকে ঘিরে বিএনপির রাজনীতিতে নতুন করে জল্পনা কল্পনা শুরু হয়েছে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com