ফতুল্লায় ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
ফতুল্লায় প্রতিনিধি
শনিবার (২৮ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
এর আগে ২৮ মার্চ রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে ফতুল্লা থানাধীন দক্ষিণ শিয়াচর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেন- নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার দক্ষিণ শিয়াচর এলাকার বিরাজ উদ্দিনের ছেলে মোহাম্মদ কামাল মিয়া (৪৫)।
এসময় তার হেফাজত থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মান্নান জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
মতামত দিন