নারায়াণগঞ্জ

ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

ফতুল্লা প্রতিনিধি 

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুরে ফতুল্লার রামারবাগ রিয়াগোপ স্টেডিয়াম সংলগ্ন রয়েল গার্মেন্টসের সামনে সড়ক থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ফেরদৌসুর রহমান ইমন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com