সোয়া ৯টার পরে আসলে হাজিরা হবে না : সাখাওয়াত
বুধবার (১ এপ্রিল) বন্দর উপজেলার অফিসের কার্যক্রম শুরু করে সাংবাদিকদের একথা বলেন নাসিক প্রশাসক।
তিনি বলেন, আমরা আপনাদের কাছে একটা জিনিসই চাই। জনগণের সেবা যেন নিশ্চিত হয়। জনগণ যেন হয়রানির শিকার না হয়। জনগণ যেন সেবাটা পায়। সে বিষয়টা আপনারা সচেষ্ট থাকবেন।
তিনি আরও বলেন, আমি জনগণের সাথে সম্পৃক্ত। আপনারা যদি কারও সাথে খারাপ ব্যাবহার করেন তাহলে প্রতিটা ঘরে আমাদের নেতাকর্মী রয়েছে। আমার কাছে কিন্তু খবর পৌঁছে যাবে।
এ অফিস যারা করেন আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন আপনাদের পরিবারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং যে জায়গাটা আপনার রুটি রুজির জায়গা, এ জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন।
কাজ ফেলে রাখা যাবে না। আজকের কাজ কালকে করা যাবে না। যথাসময়ে কাজ করতে হবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন নারায়ণগঞ্জকে চকচকে ঝকঝকে নারায়ণগঞ্জে পরিনত করতে হবে। আমরা এই বন্দরে যে কয়টি খান আছে এগুলো পরিষ্কার করবো। যেটা খনন করা দরকার সেটা খনন করবো।
তিনি বলেন, আমরা বড় ভাই আবুল কালামের সাথে আমরা কথা হয়েছে। আজ তিনটা ওয়ার্ডে মশার ঔষধ দিব। আজ সংসদ না থাকলে তিনি এটা উদ্বোধন করতেন।
মতামত দিন