Box-4

কদম রসুল কলেজে শিক্ষার্থীদের ভর্তিতে অনিয়মের অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে  সরকারি কদম রসুল কলেজের একাদশ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণীতে শিক্ষার্থীদের ভর্তির বিষয়ে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে সেচ্ছাচারিতা ও ব্যাপক  অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী দুই বিষয়ে অনুত্তীর্ণ  শিক্ষার্থীদের ভর্তি না করলেও ছয়টি বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থী অভিভাবক এবং স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।

এ বিষয়ে অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ , বর্তমান শিক্ষা ব্যবস্থায় একাদশ শ্রেণী থেকে দুই বিষয়ে অনুত্তীর্ণ হলে তাকে দ্বাদশ শ্রেণীতে ভর্তি করা হবে না বলে নিয়ম চালু আছে।অথচ যারা দুই বিষয়ে অনুত্তীর্ণ হয়েছে কলেজ কর্তৃপক্ষ তাদেরকে দ্বাদশ শ্রেণীতে ভর্তি করেনি। কিন্তু খুবই আশ্চর্যের বিষয় হলো যারা ছয় বিষয়ে অনুউত্তীর্ণ হয়েছে এমন কিছু শিক্ষার্থীকেও টাকার বিনিময়ে দ্বাদশ শ্রেণীতে ভর্তি করা হয়েছে। আমাদের কাছে সে ধরনের শিক্ষার্থীদের ভর্তির রিসিটও প্রমাণ হিসেবে রয়েছে। আমরা এ ধরনের নিয়ম বহির্ভূত ও ন্যাক্কারজনক কাজের বিচার চাই।

এই বিষয়ে জানতে চাইলে সরকারি কদম রসুল কলেজের অধ্যক্ষ রওশন আখতার বলেন, আমি ট্রেনিংয়ে ছিলাম। তাই এ  ধরনের কোন ঘটনা ঘটে থাকলেও আমি তা জানি না। আপনাদের কাছে কোন প্রমাণ থাকলে আমাকে দেখান।

এই বিষয়ে জানতে চাইলে  জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান বলেন, এই ধরনের কোন ঘটনা আমার জানা নেই। বিষয়টি খোঁজখবর নিয়ে সত্যতা পেলে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com