নারায়াণগঞ্জ

ফতুল্লায় ৫৩ রাউন্ড গুলিসহ শীর্ষ মাদক ব্যবসায়ী রাজ্জাক ও তার ছেলে গ্রেফতার


নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে ৫৩ রাউন্ড গুলিসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ও গুম-হত্যা মামলার প্রধান আসামী রাজ্জাক এবং তার ছেলে ওয়াসিমকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

বুধবার (১ এপ্রিল) বিকেলে ফতুল্লার ইসদাইর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাজ্জাক স্থানীয়ভাবে একজন শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। এছাড়া গুগুল ও মোবারোক গুম-হত্যা মামলার প্রধান আসামী হিসেবেও তিনি চিহ্নিত। তার ছেলে ওয়াসিমও এসব কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, দীর্ঘদিন ধরে তাদের গ্রেফতারের চেষ্টা চলছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ইসদাইর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা থানায় একাধিক মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com