নারায়াণগঞ্জ

আড়াইহাজারে গ্রিন স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ


স্টাফ রিপোর্টার


গত শনিবার সকাল ১১টায় আড়াইহাজার উপজেলা সদরের একটি মনোরম পরিবেশে গ্রিন স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল আয়োজন বিদ্যালয়ের হলরুমে সম্পন্ন হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও অবসরপ্রাপ্ত সচিব মোঃ মনিরুজ্জামান লিটন। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আবুল কাশেম, শিক্ষক মোঃ সাফিকুল ইসলাম, মোঃ সামসুল হক, মাসুদ পারভেজ, মোঃ আক্তারুজ্জামান, মোঃ আব্দুল্লাহ, মাহতাব হোসেন মাসুম এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শহীদুল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া চর্চা ও অর্জিত সাফল্যের স্বীকৃতি হিসেবে পুরস্কার বিতরণ করা হয়, যা তাদের প্রেরণা যোগায় এবং ক্রীড়ার প্রতি আগ্রহ বৃদ্ধি করে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com