নারায়াণগঞ্জ

জিমখানা মাঠে বঙ্গবীর একাডেমি পরিদর্শনে দিদার খন্দকার, খেলোয়াড়দের পাশে থাকার ঘোষণা


শহর প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের জিমখানা মাঠে অবস্থিত বঙ্গবীর একাডেমি ক্লাব পরিদর্শন করেছেন সমাজসেবক দিদার খন্দকার। গতকাল ৮ এপ্রিল বিকেল ৫টার দিকে তিনি একাডেমি প্রাঙ্গণে গিয়ে খুদে খেলোয়াড়দের সঙ্গে সময় কাটান, তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তিনি একাডেমির কোচ ও জাতীয় পর্যায়ের খেলোয়াড় আজমল হোসেন বিদ্যুতের সঙ্গে কথা বলেন। এসময় একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

খেলোয়াড়দের উদ্দেশ্যে দিদার খন্দকার বলেন, এই একাডেমিতে অনেক গরিব ও অসহায় পরিবারের ছেলে-মেয়েরা খেলাধুলা শিখছে। তাদের স্বপ্ন বাস্তবায়নে তিনি পাশে থাকতে চান। তিনি ঘোষণা দেন, সুবিধাবঞ্চিত খেলোয়াড়দের জন্য প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

এছাড়া যেসব খেলোয়াড় প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী যেমন বুট, বল ইত্যাদি কিনতে পারে না, তাদের এসব সরঞ্জাম কিনে দেওয়ার আশ্বাস দেন তিনি। তোমরা মন দিয়ে খেলাধুলা করো, তোমাদের প্রয়োজনীয় সহযোগিতা আমি নিশ্চিত করবো,বলেন তিনি।

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে দিদার খন্দকার বলেন, দেশের ক্রীড়াঙ্গন এখন ইতিবাচক ধারায় এগিয়ে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, তামিম ইকবাল-এর মতো খেলোয়াড়দের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে আরও সাফল্য অর্জন করবে।

তিনি আরও বলেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলা ও নৈতিকতার শিক্ষা দেয়। এখানে কোনো হিংসা বা বিদ্বেষের স্থান নেই, বরং সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ তৈরি হয়।

এসময় কোচ আজমল হোসেন বিদ্যুতের প্রশংসা করে তিনি বলেন, “তিনি আমার বন্ধু। তার ডাকে আমি সবসময় সাড়া দেব এবং একাডেমির উন্নয়নে পাশে থাকবো।

পরিদর্শনের শেষে তিনি খেলোয়াড়দের নিয়মিত অনুশীলনের ওপর গুরুত্বারোপ করেন এবং খেলাধুলার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।

 

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com