নারায়াণগঞ্জ

খুনোখুনি ঠেকাতে প্রশাসনের গরজ নেই: এমপি আল আমিন



নারায়ণগঞ্জের ফতুল্লায় সরকারি দলের পরিচয়ে সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা, খুনাখুনি ঠেকাতে প্রশাসনের তেমন গরজ দেখা যায় না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিবৃতিতে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমি নিজে বারবার রাজনৈতিক পরিচয়ের সন্ত্রাসী, চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুরোধ করলেও প্রশাসন যথাযথ পদক্ষেপ নেয়ার ব্যাপারে উদাসীন। জুট সন্ত্রাসীদের বিরুদ্ধে কেউ আইনী পদক্ষেপ নিতে গেলে থানা থেকে উল্টো আপোষ-মিমাংসার প্রস্তাব দেয়া হয়।

তিনি আরও বলেন, চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী, বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামীদের প্রকাশ্যে সভা-সমাবেশে প্রশাসনের কর্তাব্যক্তিদের আশপাশে দেখা যায়, যে কারণে সাধারণ জনগণ প্রশাসনের ভুমিকা নিয়ে আমাদের প্রশ্ন করে নিয়মিত। এমন অবস্থা চলতে থাকলে জনগণ কাউকে ছেড়ে কথা বলবে না।

তিনি বলেন, প্রশাসনকেই স্পষ্ট করতে হবে, তারা দলীয় পরিচয়ধারী সন্ত্রাসীদের পক্ষে থাকবে নাকি জনতার পক্ষে থাকবে। এরকম সন্ত্রাস-গুন্ডামি এই যুগে চলতে পারে না।

সরকারি দলের দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়ে আল আমিন বলেন, নিজ দলের পরিচয়ে এসব সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দিয়ে জনতার বিরুদ্ধে অবস্থান নিবেন না। ফতুল্লাবাসী সন্ত্রাসমুক্ত নিরাপদ এলাকা চায়।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com