মোবাইল পাইয়ে দেওয়ার কথা বলে এএসআই মনিরের টাকা দাবির অভিযোগ
নারায়ণগঞ্জে হারানো মোবাইল ফোন খুঁজে দেওয়ার জন্য সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে টাকা দাবি করার অভিযোগ উঠেছে।
জানা গেছে, গত ১৭ জুন বিকেল সাড়ে ৫ টায় নারায়ণগঞ্জ শহরের ১৪ নং ওয়ার্ডের উকিলপাড়া এলাকা থেকে বশির উদ্দিনের বিশ হাজার টাকা ম‚ল্যের রিয়েলমি কোম্পানির একটি মোবাইল ফোন হারিয়ে যায়। পরে এ ঘটনায় গত ১৯ জুন সদর মডেল থানায় সাধারণ ডায়েরী করা হয়। এ ঘটনায় মোবাইল ফোন উদ্ধার করে দেওয়ার কথা বলে ভুক্তভোগী বশির উদ্দিনের কাছে ৬ হাজার টাকা দাবি করার অভিযোগ উঠেছে সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান মনিরের বিরুদ্ধে।
ভুক্তভোগী মো. বশির উদ্দিন অভিযোগ করে বলেন, গত ১৪ এপ্রিল এ ঘটনায় সদর মডেল থানার এএসআই মনিরুজ্জামান আমাকে ফোন করে বন্দর উপজেলার আমিন আবাসিক এলাকার ৩ নম্বর গলির একটি দোকানে ডেকে নিয়ে যায়। সেখানে তিনি আমাকে মোবাইল ফোন উদ্ধার করে দেওয়ার কথা বলে ৬ হাজার টাকা দাবি করেন। ওই সময় আমার কাছে টাকা না থাকায়, টাকা দিতে পারিনি। পরবর্তীতে ১৫ এপ্রিল দাবিকৃত টাকা নিয়ে যাওয়ার কথা থাকলেও আমি যাইনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনিরুজ্জামান মনির দেশকণ্ঠকে বলেন, আমি কোন টাকা চাইনি। প্রয়োজনে অভিযোগকারীকে আমার সামনে নিয়ে আসেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘মোবাইল উদ্ধার করতে কোন টাকা লাগেনা। এ ধরনের কোন অভিযোগ এখনো পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত দিন