নারায়াণগঞ্জ

রূপগঞ্জে প্রবাসী মাসুম মিয়া হত্যা মামলার অন্যতম আসামি শাকিল গ্রেফতার


নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় প্রবাসী মাসুম মিয়া হত্যার ঘটনায় জড়িত অন্যতম আসামি শাকিল মিয়াকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

বুধবার (১৫ এপ্রিল) র‍্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে ১৪ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৬টা ২৫ মিনিটে ঢাকার তুরাগ থানাধীন দিয়াবাড়ী মেট্রোরেল স্টেশন (উত্তরা উত্তর) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি হলেন- নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভোলাব এলাকার মোঃ মোস্তফার ছেলে শাকিল মিয়া (৩০)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ মার্চ সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার টাওরা এলাকায় প্রতিপক্ষের হামলায় মাসুম মিয়া (২৫) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মামলার সূত্রে জানা যায়, নিহত মাসুম মিয়া ও ভোলাব এলাকার রাজু একসময় সৌদি আরবে একসঙ্গে ছিলেন। সেখানে তাদের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ ছিল। দেশে ফেরার পর সেই বিরোধের জেরে ৩০ মার্চ মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে টাওরা এলাকায় রাজুসহ গ্রেফতারকৃত আসামি শাকিল ও অন্যরা তাকে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে গুরুতর আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনাটি গণমাধ্যমে প্রচার হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পর র‍্যাব-১১ আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং অভিযান শুরু করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com