প্রধান খবর

তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলা শুরু

শহর প্রতিনিধি: নারায়ণগঞ্জে সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত সেবা সহজ ও ডিজিটাল ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করতে শুরু হয়েছে তিনদিন ব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’।

মঙ্গলবার (১৯ মে) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান অনলাইনে দেশব্যাপী ভূমি সেবা মেলা উদ্ধোধন করেন। পরে নারায়ণগঞ্জেও বেলুন ও পায়রা উড়িয়ে শহরের খানপুর হাসপাতাল সংলগ্ন উপজেলা ভূমি কমপ্লেক্স প্রাঙ্গণে মেলার উদ্বোধন করে বিভিন্ন স্টল পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির সহ আমন্ত্রিত অতিথিরা। মেলাটি চলবে আগামী ২১ মে পর্যন্ত ।

এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে সরকার ডিজিটাল ও অটোমেটেড ব্যবস্থাপনা চালু করেছে। এই মেলার ম‚ল উদ্দেশ্য হলো ভ‚মি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং দালালমুক্ত পরিবেশে স্বচ্ছতার সাথে সেবা প্রদান করা।”

তিনি আরও বলেন, “মেলায় আগত সেবাগ্রহীতারা তাৎক্ষণিকভাবে ই-নামজারির আবেদন, খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, মৌজা ম্যাপ ও জমির তথ্য যাচাই করতে পারবেন। কোনো হয়রানি ছাড়াই নির্ধারিত সময়ের মধ্যে সেবা দেওয়া হবে। ভ‚মি নিয়ে নাগরিকদের যেকোনো অভিযোগ সরাসরি আমাদের হেল্প ডেস্কে জানালে দ্রুত সমাধান করা হবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাঈমা ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভ‚মি) আসাদুজ্জামান ন‚র, সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভ‚মি) দেবযানী কর, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি সহ প্রমুখ।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com