পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন টিপু
নারায়ণগঞ্জবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।ঈদকে কেন্দ্র করে সর্বস্তরের মানুষের জন্য শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন তিনি।
তিনি বলেন, ঈদুল আযহার ত্যাগের শিক্ষা সমাজে মানবিকতা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করুক। ঈদের আনন্দ ও কোরবানির মহিমা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক—এমন প্রত্যাশা করেন তিনি।
মতামত দিন