প্রধান খবর

ফতুল্লায় ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের সদর উপজেলায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে আহত যুবক হিরো (২২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে ঘটনাটি শুক্রবার বিকেলে প্রকাশ্যে আসে।
  
নিহত ২১ বছর বয়সী হিরু নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের বাসিন্দা মনির হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার পরির্দশক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, গত বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় মামলা হবে। 

ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে প্রমাণ মেলেছে কিনা- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনো প্রমাণ মেলেনি। শিশুটির পরীক্ষা নিরিক্ষার তথ্য পেলে পরে জানিয়ে দেওয়া হবে। 

এর আগে, ২২ মে (শুক্রবার) বিকেলে সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আনন্দবাজার এলাকায় ২০ টাকার প্রলোভন দেখিয়ে ৬ বছরের শিশুকে একটি ক্ষেতের নির্জন স্থানে নিয়ে পাশবিক নির্যাতন চালায় অভিযুক্ত দুই যুবক। ঘটনার পর শিশুটি বাড়ি ফিরে গেলে তার মা বিষয়টি বুঝতে পারেন। তবে লোকলজ্জার ভয়ে প্রথমে বিষয়টি কাউকে জানাননি। পরে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনার পর ওই দিন রাতে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। আর অভিযুক্ত হিরোকে আটক করে গাছের সঙ্গে বেঁধে গণপিটুনি দেয় ভুক্তভোগীর স্বজন ও স্থানীয় জনতা। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করে পুলিশ। এ ছাড়া পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে অপর অভিযুক্ত সোহেলকে আটক করে। 

এ ঘটনার পরদিন ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় হিরুকে প্রধান আসামি এবং ধর্ষণে সহযোগিতা করার অভিযোগে একই এলাকার জামাল হোসেনের ছেলে মো. সোহেলকে দুই নম্বর আসামি করা হয়। 

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com