আড়াইহাজার ইউনিয়ন যুবদলের সম্পাদককে বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক রিপনকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) নারায়ণগঞ্জ জেলা যুবদল সদস্য সচিব মশিউর রহমান রনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অর্থনৈতিক, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার সুনির্দিষ্ট অভিযোগে নারায়ণগঞ্জ জেলার আওতাধীন আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক রিপনকে বহিষ্কার করা হয়েছে। জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেকের সাথে পরামর্শক্রমে তাকে প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মতামত দিন