Box-3

বক্তাবলীতে জিয়ার শাহাদাত বার্ষিকীতে ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লার বক্তাবলী ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। দিনব্যাপী কর্মসূচিতে নারী-পুরুষ সহ বিভিন্ন বয়সের লোকদের মধ্যে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়। 

বৃহস্পতিবার (৪ জুন) বক্তাবলীর কানাইনগর বেকারী মোড় অবস্থিত ৬নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে চক্ষু ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। 

এদিকে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব ও ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর নির্দেশনায় ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা মিয়ার সার্বিক তত্ত্বাবধানে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনে ফ্রী চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করা হয়। 

বাদশা মিয়া জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা কর্মসূচির আয়োজন করা হয়েছে। গ্রাম অঞ্চলের মানুষের পকেটে টাকা থাকলেও ডাক্তার না থাকার কারণে সহজে চোখের চিকিৎসা নিতে পারে না। চিকিৎসা নিতে হলে নদী পাড় হয়ে শহরে গিয়ে চিকিৎসা নিতে হয়। যার কারনে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় সাধারণ মানুষের কাছ থেকে দোয়ার দরখাস্তে ফ্রী চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করা হয়। আর কানাইনগর সহ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য রোগী এসে চিকিৎসা নিয়ে থাকে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন বিএনপি নেতা দুলাল হোসেন, বক্তাবলী ইউনিয়ন কৃষকদল সাবেক সভাপতি রহমত উল্লাহ, সাবেক ছাত্রদল নেতা ঈমান হোসেন, সমাজসেবক আলামিন সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com