মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় নারীদের দুই লাখ টাকা আর্থিক অনুদান
মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দুইজন অসহায় নারীকে মোট ২ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। রবিবার (১২ জুলাই) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব অসহায় দুই নারীর হাতে অনুদানের অর্থ তুলে দেন।এ সময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজলসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশন নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। দুইজন নারীর হাতে এ আর্থিক সহায়তা তুলে দেওয়ার উদ্যোগটি পুরো জেলা জুড়ে ইতিমধ্যে ব্যাপক প্রশংসা ও ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
মতামত দিন