নৌ সেক্টরে অনিয়ম, চাঁদাবাজি, হামলা ও মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে কর্মবিরতি
দেশের গুরুত্বপূর্ণ নৌ সেক্টরে দীর্ঘদিন ধরে জাহাজ পরিচালনার ক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি ও কথিত সিন্ডিকেটের প্রভাব নিয়ে নানা অভিযোগ রয়েছে। নৌ সেক্টরে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং জাহাজ চলাচলে নিয়মতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সরকার পণ্য পরিবহন নীতিমালা–২০২৪ প্রণয়ন করেছে।
আমাদের দাবি, এ নীতিমালা যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে সব জাহাজের নিয়মতান্ত্রিক চলাচল নিশ্চিত করতে হবে এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অথচ অভিযোগ রয়েছে, কিছু জাহাজ মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা নীতিমালা উপেক্ষা করে সিরিয়ালবিহীন জাহাজ পরিচালনা করছেন। এ অবস্থায় বিসিভোয়া জাহাজ মালিক সমিতির লিখিত অনুমতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দলের কয়েকজন বেকার শ্রমিক সিরিয়ালবিহীন জাহাজ শনাক্তকরণের কাজ শুরু করেন। এতে একটি অসাধু চক্র ক্ষুব্ধ হয়ে আমাদের সংগঠনের নারায়ণগঞ্জ শাখার প্রধান উপদেষ্টা জিকু খাঁনের বিরুদ্ধে একটি সংবাদমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করেছে বলে আমরা মনে করি।
আমরা সাংবাদিকতার স্বাধীনতা ও বস্তুনিষ্ঠতাকে সম্মান করি। তবে কোনো অভিযোগ যাচাই না করে সংবাদ প্রচার করা হলে তা সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। তাই প্রচারিত সংবাদের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই, প্রয়োজনীয় সংশোধনী প্রকাশ এবং সাংবাদিকতার নীতিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
মতামত দিন