Box-5

ময়মনসিংহে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি, নারী নির্যাতন, যানজটমুক্ত নান্দাইল গড়ে তোলা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় অংশগ্রহণ করেন রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ মিজানুর রহমান লিটন, পল্লব রায়, হাসনাত মাহমুদ তালহা, নান্দাইল শহীদ স্মৃতি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইনামুল হক, সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, আলম ফরাজিসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা।

নবযোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অবৈধ ওষুধের ফার্মেসির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এ সময় তিনি আগামী মাসের সভা থেকে কমিটির সব সদস্যের উপস্থিতি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

মতামত দিন

বিজ্ঞপ্তি
• সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com