প্রধান খবর

২০ লাখে দিলুকে ফাঁসানোর নীল নকশার নেপথ্যে বহিষ্কৃত জুয়েল আরমান

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপি নেতা দেলোয়ার হোসেন দিলুকে অপহরণের মামলার জামিন শুনানির পর আদালতের সামনের সড়কে মামলার বাদী ও দিলুর ছেলে জুয়েল হাওলাদারের ওপর হামলা চালায় ফতুল্লা থানা কৃষকদলের বহিষ্কৃত নেতা জুয়েল আরমানের ও তার লোকজন। এ ঘটনার প্রতিবাদ করে পাল্টা হামলা চালায় জুয়েল হাওলাদারের লোকজন, এতে দুপক্ষের লোকজন লোকজন আহত হয়। এই ঘটনার জের ধরে মামলার বাদী জুয়েল হাওলাদার ও তার পিতা দিলুর বাড়িতে অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালায় কৃষকদল নেতা জুয়েল আরমান ও তার লোকজন। এদিকে এই সন্ত্রাসী হামলার ঘটনা মোবাইলে ধারণ করায় ইউসুফ (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে জুয়েল আরমানের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে কৃষকদল থেকে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনার হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলা হলেও হত্যা মামলা হয়নি। এ নিয়ে রহস্য দেখা দিয়েছে। এদিকে ২০ লাখ টাকার বিনিময়ে ইউসুফ হত্যার ঘটনার পরিবারকে ম্যানেজ করে হামলার শিকার ও অপহরণ মামলার বাদী জুয়েল হাওলাদারকে উল্টো আসামি করার নানা গুঞ্জন উঠেছে। 

চাঁদাবাজিকে কেন্দ্র করে পূর্ব বিরোধ ও অপহরণ মামলা নিয়ে দ্ব›েদ্বর জেরে কৃষকদল নেতা জুয়েল আরমান বেশ বেপরোয়া হয়ে উঠে, যার শেষ পরিণতি হিসেবে জুয়েল আরমান বাহিনীর হাতে হত্যার শিকার হয়েছেন ইউসুফ।

সবশেষ ১৭ নভেম্বর রাত ৮টার দিকে ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা মোবাইলে ধারণ করায় ইউসুফ (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ইউসুফ মোল্লা চাঁদপুরের খিলবাজার থানার বেরকি গ্রামের মফিজ মোল্লার ছেলে। তিনি বর্তমানে ফতুল্লার শিয়াচর নাজমুল গার্মেন্টস সংলগ্ন শাহিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও পেশায় গাড়ি চালক ছিলেন।

স্থানীয় স‚ত্রে জানা যায়, রাত ৮টার দিকে শিয়াচর তক্কার মাঠ এলাকায় কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য দেলোয়ার হোসেন দেলুর বাড়িতে ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। তাদের হাতে রামদা, ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। হামলাকারীরা তার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। 

এ সময় দেলুর বাড়ির পেছনে শাহিন মিয়ার বাড়ির ভাড়াটিয়া ইউসুফ মোল্লা নিজের মোবাইল ফোনে হামলার দৃশ্য ভিডিও ধারণ করছিলেন । বিষয়টি হামলাকারীদের নজরে এলে তারা ইউসুফের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।

নিহতের মামা ওমর ফারুক বলেন, মঙ্গলবার রাতে কারখানা থেকে বেতন নিয়ে বাড়ি ফিরছিলেন ইউসুফ। পথে তক্তার মাঠ এলাকায় দিলুর বাড়ির সামনে কিছু লোকজনকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করতে দেখেন তিনি। এ সময় ইউসুফ নিজের মোবাইলে ঘটনার ভিডিও ধারণ করার চেষ্টা করলে অস্ত্রধারীরা তার ওপর চড়াও হয় এবং এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে সে গুরুত্ব আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হামলার নেপথ্যের কারণ উল্লেখ করে কুতুবপুর ইউনিয়ন বিএনপি নেতা ও ভুক্তভোগী দেলোয়ার হোসেন দিলু বলেন, গত ২০ জুন রাতে ফতুলা থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমান আমাকে অপহরণ করে চাঁদা দাবি করে ও অস্ত্র ঠেকিয়ে ৮ লাখ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় আমার ছেলে বাদী হয়ে মামলা করেন, যা বর্তমানে আদালতে বিচারাধীন এবং পিবিআই তদন্ত করছে। ওই মামলায় জুয়েল আরমানের নামে ওয়ারেন্ট জারি করেছে আদালত। গত মঙ্গলবার জুয়েল আরমান আদালতে হাজিরা দিয়ে জামিন নেয়। জামিন পেয়ে বের হয়ে চা দোকানে বসে থাকা মামলার বাদী ও আমার ছেলে জুয়েল হাওলাদারের ওপর হামলা চালায় সে। এ নিয়ে হাতাহাতিতে উভয় পক্ষের লোকজন আহত হয়। এর জেরে রাতে জুয়েল আরমান দলবল নিয়ে প্রতিশোধ নিতে ধারালো অস্ত্রসহ আমাদের বাড়ি ভাঙচুর করে ও লুটপাট করে। এ সময় আমাদের পার্শ্ববর্তী বাড়ির ভাড়াটিয়া ইউসুফ ভিডিও ধারণ করতে গেলে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

দেলোয়ার হোসেন দিলু আরও বলেন, জুয়েল আরমান ওরফে কিলার আরমান তার বাহিনী নিয়ে আমার বাড়িতে হামলা চালিয়েছে ও লুটপাট করেছে। এতেই সে ক্ষ্যন্ত হয়নি, সে মানুষ খুন করে তার পিপাসা মিটিয়েছে। অথচ সে আমার বিরুদ্ধে প্রথম থেকে মিথ্যা অপবাদ দিয়ে মিডিয়ার কাছে ডাকাত হিসেবে উপস্থান করতে চেয়েছে। সেখানে মঙ্গলবার দুপুরেও সে আমার ছেলে ও লোকজনের ওপর প্রথমে হামলা করে। পরে আত্মরক্ষার্থে আমার ছেলে ও লোকজন প্রতিহত করলে তারা আহত হয়। কিন্তু কিলার আরমান সারা দিন মাথায় ব্যান্ডেজ লাগিয়ে নাটক করে মিডিয়ার সিমপ্যাথি নিতে চেয়েছে। এরপর প্রতিশোধ নিতে রাতে আমার বাড়িতে অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালায়। এতে করে তার সারা দিনের ব্যান্ডেজ নাটকের মুখোশ উন্মোচিত হয়েছে। আমি এই ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিচার চাই। 

নারায়ণগঞ্জের পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. শামীম হোসেন বলেন, গতকাল দুপুরে আদালত এলাকায় কৃষক দলের নেতা জুয়েল আরমান ও দিলুর লোকজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে জুয়েল আরমানের লোকজন দিলুর বাড়িতে হামলা চালায়। হামলার ভিডিও ধারণ করায় ইউসুফকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। পরে তাকে সেখান থেকে পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, জুয়েল আরমানের নামে একটি ওয়ারেন্ট ইস্যু ছিল। ওয়ারেন্টের কারণে সে আদালতে জামিন নিতে আসে। জামিন পেয়ে সে বাদী পক্ষকে দেখতে পেলে সে আক্রমণ করার চেষ্টা করে। তবে আক্রমণ করতে গিয়ে সে নিজেই আক্রান্ত হয়। এই ঘটনার প্রেক্ষিতে মামলার বাদী জুয়েল হাওলাদারের বাড়িতে জুয়েল আরমানের লোকজন হামলা চালায়। এই হামলার ঘটনায় ভিডিও ধারণ করছিল আবু ইউসুফ নামে এক যুবক। এতে ক্ষিপ্ত হয়ে জুয়েল আরমানের লোকজন তাকে এলোপাথারি ছুরিকাঘাত করে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
 
এদিকে এসব ঘটনার পর দিলুর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে তার স্ত্রী নিলুফা আক্তার মিনু গত ২০ নভেম্বর বাদী হয়ে কৃষক দল থেকে বহিষ্কৃত নেতা জুয়েল আরমানসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় শাকিল গাজী নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অন্য আসামিরা হলেন কাদের, আহমদ (৫০), জনি (২২), মনির (২৫), নাহিদ (২৪), হৃদয় হোসেন (২৮) ও শাকিল গাজী (৩০)।

অভিযোগ স‚ত্রে জানা যায়, শিয়াচর তক্কারমাঠ এলাকায় দুই পক্ষের বিরোধের জেরে দেলোয়ার হোসেন দেলুর বাড়িতে একদল ব্যক্তি হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ করা হয়েছে।

এদিকে, ওই বাড়িতে হামলার ঘটনার সঙ্গে আবু ইউসুফ নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগও উঠেছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, ১৭ নভেম্বর রাত ৮টার দিকে দেলোয়ার হোসেন দেলুর বাড়িতে হামলা ও ভাঙচুরের সময় প্রতিবেশি আবু ইউসুফ তাঁর মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করছিলেন। বিষয়টি হামলাকারীদের নজরে এলে তাঁরা ইউসুফের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন। ইউসুফ বাধা দিলে তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় ইউসুফকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে এই মামলা থেকে নিজেকে বাঁচাতে ২২ নভেম্বর বহিষ্কৃত নেতা জুয়েল আরমানে ভাই সালা উদ্দিন বাদী হয়ে পাল্টা মামলা দায়ের করেন। দেলোয়ার হোসেন দেলু, তার ছেলে জুয়েল হাওলাদার, শামীম হাওলাদার সহ তাদের ১৭ জনের নামে মামলা করা হয়। মামলার এজাহারে বলা হয়, বিবাদীরা সবাই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সক্রিয় সদস্য। অথচ দেলোয়ার হোসেন দেলুর বিএনপিতে পদ রয়েছে। এছাড়া এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১৮ নভেম্বর দুপুরে বাদীর ছোট ভাই জুয়েল আরমান চানমারীস্থ বুড়ির দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় বিবাদীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ও মারধর করে। তবে আশ্চর্যের বিষয় হলো, ১৭ নভেম্বরের ঘটনাকে মিথ্যাচার করে এজাহারে ১৮ নভেম্বর উল্লেখ করা হয়েছে। এতে জুয়েল আরমানের স্বজনদের মিথ্যা ও বানোয়াট গল্প কাহিনী সৃজনের বিষয়টি সবার কাছে স্পষ্ট হয়েছে।

এদিকে ইউসুফ হত্যাকাÐের ঘটনায় তার পরিবারের সদস্যদের ২০ লাখ টাকায় ম্যানেজ করারে উল্টো ভুক্তভোগী দেলু ও তার ছেলে জুয়েল হাওলাদারের পরিবারের সদস্যদের হত্যা মামলায় ফাঁসানোর পাঁয়তারা চলছে বলে একাধিক সূত্রে জানা গেছে। আর সেই রহস্যজনক কারণে হত্যার ৮ দিন পরেও হত্যা মামলা রুজু হয়নি। 

ভুক্তভোগী ও বিএনপি নেতা দেলোয়ার হোসেন দেলু বলেন, ২০ লাখ টাকার বিনিময়ে এক নেতার মাধ্যমে হত্যা মামলার বাদীকে ম্যানেজ করে আসল ঘাতকদের বাদ দিয়ে উল্টো আমাদের আসামি করার পাঁয়তারা চলছে। এ বিষয়টি জানতে পেরে আমি পুলিশ প্রশাসনকে জানিয়েছি। আশা করি ন্যায় বিচার পাবো।

মতামত দিন

বিজ্ঞপ্তি
• সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com