ব্যবসায়-বাণিজ্য

ময়মনসিংহে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা

রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, নান্দাইলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

র‍্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ভেটেরিনারি হাসপাতালের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, খামারি, প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় অংশগ্রহণকারীরা প্রাণিসম্পদের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালন এবং রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাত গড়ে তোলার বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় সঞ্চালনা করেন ভেটেরিনারি সার্জন ডাক্তার মশিউর রহমান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আব্দুল্লাহ আল মামুন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্যসচিব এনামুল কাদির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, নান্দাইল প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কামরুল হাসান, নান্দাইল পল্লী বিদ্যুতের ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, ডেইরি খামারি ইলিয়াস, ডেইরি খামারি আমিনুল ইসলাম খান এবং পোল্ট্রি খামারি শাহাব উদ্দিন।

মতামত দিন

বিজ্ঞপ্তি
• সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com