নারায়াণগঞ্জ

সোনারগাঁয়ে চোর চক্রের দুই সদস্যসহ ৪ জন গ্রেপ্তার

সোনারগাঁয়ে গরু চোর চক্রের দুই সদস্য সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের মান্দার পাড়া গ্রামের আম্বর আলীর ছেলে জাহাঙ্গীর এবং একই এলাকার মোহাম্মদ হানিফ মিয়ার ছেলে জোবায়ের। এছাড়াও আরও দুজন ওয়ারেন্টভুক্ত আসামি আটক করা হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত চোরদের বিরুদ্ধে বিভিন্ন থানায় গরু চুরির একাধিক মামলা রয়েছে। এছাড়া আরও দুজন ওয়ারেন্টভুক্ত আসামি আটক করে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com