রাজনীতি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি উন্নীত করে ৩৩ সদস্যের করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) দলটির কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচবি রুহুল কবির রিজভী এ কমিটির অনুমোদন দেন।

এর আগে, গত ২ ফেব্রুয়ারি অধ্যাপক মামুন মাহমুদকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি কমিটি ঘোষণা করে বিএনপি। সেখানে  জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, শরীফ আহমেদ টুটুল ও সদস্য পদে মুহাম্মদ গিয়াসউদ্দিনকে রাখা হয়েছে। 

এবার সেই কমিটিতে আরও সদস্য পদ বাড়িয়ে ৩৩ সদস্য বিশিষ্ট করা হয়েছে। সেই কমিটিতে সদস্য পদে আরও রয়েছেন আজহারুল ইসলাম মান্নান, গোলাম ফারুক খোকন, লুৎফর রহমান আবদু, অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, মো. ইউসুফ আলী ভূঁইয়া, শহিদুল ইসলাম টিটু, মাজেদুল ইসলাম, মো. মোশারফ হোসেন, আশরাফুল হক রিপন, মজিবর রহমান ভূঁইয়া, মুশকাত আহমেদ, শাহজাহান মেম্বার, শামসুল হক মোল্লা, মো. বাছির উদ্দিন বাচ্চু, অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, তাসিকুল হক ওসমান, মো. জুয়েল আহমেদ, মাহমুদউল্লাহ, একরামুল কবির মামুন, মো. সিরাজুল ইসলাম, আনোয়ার সাদাত সায়েম, রিয়াদ মোহাম্মদ চৌধুরী, রহিমা শরিফ মায়া, মো. অকিল উদ্দিন ভূঁইয়া, সেলিম হক রূমি, মো. নূরনবী ভূঁইয়া, নাদিম হাসান মিঠু ও হামিদুল হক খান।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ জুন সম্মেলনের মধ্য দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন ও গোলাম ফারুক খোকন। তবে, দেড় বছরেও এই দুই নেতা কমিটি পূর্ণাঙ্গ করতে পারেননি। পরে গত বছরের ২৪ ডিসেম্বর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে দল।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com