নারায়াণগঞ্জ

বন্দরে বাস চাপায় হিসাব রক্ষকের মৃত্যু

বন্দরে স্বদেশ পরিবহনের বাস চাপায় আতাউর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে বন্দর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাঙ্গাল এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আতাউর রহমান জাঙ্গাল এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে। তিনি আব্দুল মোনায়েম লিমিটেডের গোডাউনে হিসাব রক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশ দিয়ে একজন পথচারি হেঁটে যাচ্ছিলেন। ওই সময় স্বদেশ পরিবহনের একটি বাস পেছন থেকে চাপা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা যায়, আতাউর রহমান প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে হেঁটে ডিউটি যাচ্ছিলেন। আব্দুল মোনায়েম লিমিটেডের গেইটের সামনে পৌঁছালে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com