অনুসন্ধান

ফিলিস্তিনের ‘আল আকসা চত্বরে দাঁড়িয়ে নারায়ণগঞ্জের এক বক্তার ভিডিওবার্তা

ফিলিস্তিনের আল আকসা মসজিদ অক্ষত রয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশি এক মাওলানা গাজী তামিম বিল্লাহ আল কাসেমী। সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে সহযোগিতা করার উদ্দেশ্যে তিনি মিশর হয়ে ফিলিস্তিন প্রবেশ করেন। সেখানে আল আকসা মসজিদের সামনে দাড়িয়ে তিনি ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে গাজী তামিম বিল্লাহ আল কাদরী নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে দুটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে বলা হয়, মসজিদুল আল আকসা অক্ষত রয়েছে এবং মসজিদ এলাকায় কোন যুদ্ধ চলছেনা বলে তিনি জানান।

মাওলানা গাজী তামিম বিল্লাহ আল কাসেমী নারায়ণগঞ্জের দেওভোগ সাকিম আলী জামে মসজিদের খতিব ও ইসলামিক বক্তা।

তিন মিনিটের সেই ভিডিওতে দেখা যায় এই মাওলানা গাজী তামিম বিল্লাহ ফিলিস্তিনের আল আকসা মসজিদের সামনে দাঁড়িয়ে মসজদটি অক্ষত থাকার বিষয়ে কথা বলেন। ভিডিওতে তিনি বলেনদীর্ঘ প্রতিক্ষার পর আজ ৮ এপ্রিল বায়তুল মুকাদ্দাস আকসায় (ফিলিস্তিন) উপস্থিত হয়ে ফজরের নামাজ আদায় করেছি। লাব্বাইক আকসা, লাব্বাইক আকসা। বিশেষ করে বাংলাদেশের ফেসবুকে একটি মিথ্যা প্রচারণা করছে যে এই স্থানটি (আল আকসা) নাকি ধ্বংসস্তূপ হয়েছে। কিন্তু এটা পুরো অক্ষত অবস্থায় রয়েছে। আমি বলবো, যারা বাংলাদেশের ফেসবুকে অপপ্রচার চালাচ্ছেন তারা দ্রুত সেসব বন্ধ করেন। আর এখানে যুদ্ধের কোন বালাই নাই। মানুষ স্বাভাবিকভাবে মসজিদে নামাজ পড়ছে। 

তিনি আরও বলেন, এই আকসা মসজিদ এমন একটি আকসা যেটা মানব রচিত কোন সৃষ্টি নয়। যেটা বহু হাজার হাজার বছর আগে সোলায়মান (আ:) মাধ্যমে ও ওনার হুকুমে জ্বীনেরা সাগরের তলদেশ থেকে পাথর সংগ্রহ করে এই মসজিদুল আকসা তৈরি করেছেন। তাছাড়া এটা মুসলমান প্রথম কেবলা ছিল। সেই সঙ্গে আল আকসার সাথে জড়িত নানা ইতিহাস তিনি তুলে ধরেন তিনি। 

তিনি আরও বলেন, আমি বাংলাদেশ ও বিশ্বের সকল মুসলমানদের জন্য দোয়া করছি। এবং গাজাবাসীদের যেন আল্লাহ বিজয় দেন ও মুক্তি দেন। বিশেষ করে সকল মুসলিমদের এক প্লাটফর্মে আসার তৌফিক দান করেন।

আরেক ভিডিও তে তিনি বলেন, রাত ৯ টায় এখানে এসছি। অনেক অনুরোধের পরে বায়তুল মুকাদ্দাসের পুলিশ গেট খুলে দিয়েছে। এখানে কোন যুদ্ধের বালা্ই নেই। সবকিছু শান্ত রয়েছে। সেখানে তার সাথে আরও কয়েকজন বাংলাদেশিকে দেখা গেছে ভিডিওতে।

জানা গেছে, গত ২ এপ্রিল বাংলাদেশ থেকে মিশরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এরপরে মিশর হয়ে তিনি ফিলিস্তিন প্রবেশ করেন। গতকাল রাতে তিনি ফিলিস্তিনের আল আকসা মসজিদে অবস্থান করেন। এর আগে তিনি মিসরের আলেক জান্দ্রিয়ায় হয়রত দানিয়াল (আ:) ও হয়রত লোকমান (আ:) এর মাজার জিয়ারত করেন। এছাড়া তিনি মিসরে নবীজীর দৌহিত্র হয়রত ইমাম হোসাইন (রা:) এর মাজার সহ আরও অনেকের মাজার জিয়ারত করেন। 

ফিলিস্তিন যাওয়ার বিষয়টি নিশ্চিত করে মাওলানা গাজী তামিম বিল্লাহ আল কাসেমীর মেয়ে সিরাজুম মনিরা সুসমা বলেন, আমার বাবা ঈদুল ফিতরের পরে মিশর গিয়েছেন, সেখান থেকে তিনি ফিলিস্তিন গিয়েছেন। তার সাথে আমাদের নিয়মিত কথা হয়। আজ সকালেও কথা হয়েছে। তিনি ভালো আছেন। তার কোন সমস্যা হয়নি বলে আমাদের জানিয়েছেন।

ফেসবুকে ভিডিওর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে গোলাম মোর্তজা সম্রাট। তিনি বলেন, আমার বাবা মিশর হয়ে ফিলিস্তিন গিয়েছেন। তিনি সেখানে ভালো আছেন। 

মাওলানা তামিম বিল্লাহর স্ত্রী বলেন, গত ২ এপ্রিল তিনি বাংলাদেশ থেকে মিশরের উদ্দেশ্যে রওনা দেন। এরপর মিশর থেকে তিনি ফিলিস্তিন গিয়েছেন। সেখানে যুদ্ধবিধ্বস্ত মানুষদের জন্য সামর্থ অনুযায়ী তিনি সহযোগিতা করার উদ্দেশ্যে গিয়েছেন। 

উল্লেখ্য, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী হামলা ও গণহত্যার মধ্য দিয়ে ধ্বংসস্তূপ তৈরি হয়েছে। সেই সাথে আল আকসা মসজিদ ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে পরেছে। এতে বাংলাদেশ তথা পুরো বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ দলে দলে বিক্ষোভ ও আন্দোলন করছে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com